নিজেদের তৈরি বিমানবাহী রণতরী আনছে ভারত

২৫ জুন ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক, ভারত): ভারতের নৌবাহিনীতে আরও একটি সাফল্য যুক্ত হতে যাচ্ছে। আগামী বছর স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষে নিজেদের তৈরি প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্ত জলে ভাসানোর ঘোষণা দিয়েছে দেশটি।

ভারতীয় রণতরী

ভারতীয় রণতরী

শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় রাজ্য কেরালার কোচিতে রণতরিটির নির্মাণকাজ পরিদর্শন করে এই তথ্য জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। খবর: এনডিটিভির।

রাজনাথ সিং বলেন, ভারতের প্রথম ‘মেড ইন ইন্ডিয়া’ খ্যাত বিমানবাহী রণতরি আইএনএস বিক্রান্ত আগামী বছরই জলে ভাসানো হবে।

তিনি বলেন, ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তিতে আইএনএস বিক্রান্তের কার্যক্রম শুরু করা হবে। এটা ভারতীয়দের জন্য ভীষণ গর্বের একটি বিষয়। একই সাথে এটি আত্মনির্ভর ভারত গড়ার অনন্য একটি উদাহরণ।

আইএনএস বিক্রান্ত ইন্ডিজেনাস এয়ারক্রাফট ক্যারিয়ার ১ বা আইএসি-১ নামেও পরিচিত। কেরালার কোচিন শিপইয়ার্ড লিমিটেড ভারতের প্রথম বিমানবাহী এই রণতরি নির্মাণ করছে।

ভারত/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *