নির্বাচনকালীন সরকার ইসিকে সহযোগিতা করবে

১৩ জুন ২০২২ (নিউজ ডেস্ক): নির্বাচন কমিশন সব নির্বাচনেই সরকারের কাছে সহায়তা চাইবে এবং অবশ্যই সরকার সহযোগিতাগুলো করবে। এমনটাই বলেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, নির্বাচনীকালে সরকারের ধরণও পাল্টে যাবে। তখন পলিসি নিয়ে তারা কাজ করবেন না। নির্বাচনের কাজে তারা আমাদের সহায়তা করবেন। আইন অনুযায়ী, সরকার আমাদের সহযোগিতা করতে বাধ্য।

সোমবার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ট্রান্সপারেন্সি ইন্টার্ন্যাশনাল (টিআইবি)’র প্রতিনিধিদল ইসির সাথে সাক্ষাৎ করে। এরপর সাংবাদিকদের সিইসি এসব কথা বলেন।

সিইসি বলেন, সহায়তা মূলত পুলিশ প্রশাসন ও জনপ্রশাসনকেন্দ্রিক। আর রয়েছে ডিফেন্স মিনিস্ট্রি। অন্য কোনও মিনিস্ট্রি নিয়ে আমাদের মাথাঘামনোর কোনও দরকার নেই। জনপ্রশাসন জেলা ম্যাজিস্ট্রেটকে হ্যান্ডেল করে, আর পুলিশ প্রশাসনকে হ্যান্ডেল করে হোম মিনিস্ট্রি। সশস্ত্র বাহিনীকে যদি ইনভলব করা হয়, তাহলে ডিফেন্স মিনিস্ট্রি লাগবে।

সিইসি বলেন, তাদের (টিআইবি) বলেছি, আমরা চাচ্ছি, নির্বাচনে সব দল অংশগ্রহণ করুক।

তিনি বলেন, তারা নির্বাচনকালীন সরকার সম্পর্কে জানতে চেয়েছেন। এ নিয়ে আমাদের কোনও মন্তব্য নেই। এই সব আমাদের বিষয় নয়। এটা সাংবিধানিক বিষয়, পলিটিক্যাল লিডাররা যদি একমত হন, তারা দেখবেন।

তিনি বলেন, সব দেশেই তো দলীয় সরকারের অধীনেই নির্বাচন হচ্ছে। ভারতেও হচ্ছে, বিলেতেও হচ্ছে, আমেরিকাতে হচ্ছে। সরকার কিন্তু সরকার। দল ভিন্ন জিনিস।

সিইসি/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *