নিয়ান্ত্রণ হারিয়ে প্রাইভেটকার খাদে

১৬ সেপ্টেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, নড়াইল): নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতিতে সড়ক দুর্ঘটনায় খাশিয়াল ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট ও শওকত সর্দার নামে দুইজন নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাত ১১টার দিকে কালিয়া-বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে এ দুর্ঘটনা ঘটে। নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম বিষয়টি নিশ্চিত করেছেন।

৫০ বছর বয়সী মৃত  ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নড়াগাতি থানার বড়দিয়া গ্রামের আব্দুল হাইয়ের ছেলে। এবং ৬০ বছর বয়সী শওকত সর্দার টোনা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত প্রায় ১১ টার দিকে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট নিজে প্রাইভেট কার চালিয়ে কালিয়া উপজেলার সদর থেকে বড়দিয়ায় বাড়িতে ফিরছিলেন। এ সময় তার গাড়িতে টোনা গ্রামের শওকত সর্দার ও মোহাম্মদ ওয়ালিউল্লাহ নামে দুই ব্যক্তি বসা ছিলেন। প্রাইভেট কারটি কালিয়া-বড়দিয়া সড়কের সীমানন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সন্নিকটে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশ্ববর্তী খাদে পড়ে পানিতে ডুবে যায়। এসময় দুর্ঘটনায় ঘটনাস্থলে ইউপি চেয়ারম্যান খান রাসেল সুইট ও শওকত সর্দার মারা যান। গাড়িতে থাকা ওয়ালিউল্লাহ প্রাণে বেঁচে যান।

নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রোকসানা খানম জানান, এ ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ দুর্ঘটনায় পতিত প্রাইভেট কারটি জব্দ করেছে।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *