নৌকাডুবিতে প্রাণহানি

১৯ নভেম্বর ২০২০ (আন্তর্জাতিক ডেস্ক): কেনিয়ার সিয়া কাউন্টিতে নৌকাডুবিতে কমপক্ষে ১০ জন মারা গেছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন অন্তত আরও ১০ জন।

বুধবার (১৯ নভেম্বর) স্থানীয় গণমাধ্যমগুলির খবরে বলা হয়েছে, উগান্ডা থেকে ছেড়ে আসা পণ্য বোঝাই নৌকাটি কেনিয়ার সিয়া কাউন্টিতে হঠাৎ তলিয়ে যায়। এতে ঘটনাস্থলেই ডুবে মারা যান ১০ জন।

স্থানীয়রা দেখতে পেলে উদ্ধারকারীদের খবর দেন। কয়েকজনকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, মঙ্গলবার স্থানীয় সময় সকাল ৮টার দিকে দুর্ঘটনা ঘটে।

ভারী বৃষ্টি আর বাতাসের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। তবে উদ্ধার তৎপরতা অব্যাহত রেখেছেন দমকল কর্মীরা।

এদিকে, হতাহতের পরিবারের প্রতি শোক জানিয়েছে দেশটির সরকার।

কেনিয়া/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *