যে চারটি শহর থেকে বছরের শেষ সূর্যাস্ত দেখা যায় না

নিউজ ডেস্ক: বিশ্বজুড়ে নানা আয়োজনে বিদায় জানানো হয়েছে ২০২৪ খৃষ্টাব্দকে। আয়োজন করে দেখা হয়েছে বছরের শেষ সূর্যাস্ত। কিন্তু বিশ্বের চারটি শহর থেকে দেখা যায়নি বছরের শেষ সূর্যাস্ত। শুধু এ বছরই নয়, কোনো বছরই এই শহরগুলোর বাসিন্দারা বছরের শেষ সূর্যাস্ত দেখতে পারেন না। এই সময়টায় চলে ‘পোলার নাইট’।

Poler Night

সূর্যাস্ত দেখতে না পারা এই চারটি শহর হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরের আলাস্কা রাজ্যের অন্যতম শহর উৎকিয়াভিক, কাকটোভিক, পয়েন্ট হোপ ও আনাকটুভুক পাস। মূলত, বছরের এই সময়টায় তারা সূর্যের দেখা পায় না। নভেম্বরের শেষ দিকে সেখানে বছরের শেষ সূর্যাস্ত হয়। টানা ৬৫ দিন সেখানে সূর্য ওঠে না।

এই চারটি শহরের অন্যতম উৎকিয়াভিক। এক সময় ব্যারো নামে পরিচিত ছিল শহরটি। শহরটি সুমেরু থেকে ৩২০ মাইল দূরে অবস্থিত। সেখানকার জনসংখ্যা মাত্র ৫ হাজার। এই শহরে সবশেষ সূর্যাস্ত দেখা গেছে গত নভেম্বর মাসের শেষ দিকে। আবার ১৬ জানুয়ারি, ঠিক ৬৫ দিন পর দেখা মিলবে সূর্যাস্তের।

শহর চারটি কি এই ৬৫ দিন পুরোই ডুবে থাকে অন্ধকারে? মোটেই তা নয়। প্রতিদিনই ভোর আসবে। আলো থাকবে কয়েক ঘন্টা। এরপর আবার অন্ধকার নেমে আসবে। প্রতিবছরই এমনটা হয়ে থাকে। এখন সেখানে তাপমাত্রা ৫ থেকে ১০ ডিগ্রির ফারেনহাইট। শীতের মাত্রা বেড়ে গেলে তা ২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত নামতে পারে।

পোলার নাইটে অভ্যস্ত এসব শহরের বাসিন্দারা। তারা বিভিন্ন কৃত্রিম আলো ব্যবহার করে নিজেদের প্রয়োজন মেটান। সূর্যালোক না থাকায় তাদের ভিটামিন ডি-এর ঘাটতি দেখা দেয়। ঘাটতি দূর করতে এই ৬৫ দিনের কথা মাথায় রেখে তারা বছরের অন্য সময় প্রচুর ভিটামিন ডি জমিয়ে রাখেন।

সূর্যাস্ত/এটি/কিউটি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *