৮ মার্চ ২০২২ (নিউজ ডেস্ক, পঞ্চগড়): পঞ্চগড়ে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই কিশোর নিহত হয়েছেন।
সোমবার রাতে বোদা উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন বোদা উপজেলার পাঁচপীর ইউনিয়নের সমলুরহাট চানাড়া গ্রামের নয়ন ইসলামের ছেলে ১৬ বছর বয়সী মুন্না ইসলাম এবং একই এলাকার লাভলু ইসলামের ছেলে ১৭ বছর বয়সী রায়হান।
বোদা থানার ওসি আবু সাঈদ চৌধুরী জানান, বোদাবাজার থেকে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মুন্না ও রায়হান। বোদা-দেবীগঞ্জ সড়কের চন্দনবাড়ি বটতলী এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি মহেন্দ্রের পেছনে ধাক্কা লাগে।
এতে ঘটনাস্থলেই একজন মারা যান। বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও একজনকে মৃত বলে ঘোষণা করেন। ময়নাতদন্ত শেষে নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। দুর্ঘটনাকবলতি মহেন্দ্রটি জব্দ করা হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
সড়ক দুর্ঘটনা/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD














Leave a Reply