পাওনা পরিশোধের দাবীতে মানববন্ধন

০৫ ডিসেম্বর ২০২০ (ফরিদপুর থেকে বিমান পোদ্দার): সড়কের জন্য জমি অধিগ্রহণ করায় ক্ষতিগ্রস্তরা মানববন্ধন করেছেন ফরিদপুরে। ফরিদপুরের সালথা উপজেলায় বাইপাস সড়ক নির্মাণের জন্য অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধ না করায় তারা মানববন্ধন করে।

সালথার বাইপাস সড়কে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় ফাতেমা বেগম, সেলিনা আক্তার ও লাভলী বেগমসহ স্থানীয়রা বক্তব্য রাখেন।

মানববন্ধকারীদের দাবী, বাইপাস সড়কের নির্মাণের পর দীর্ঘদিন পেরিয়ে গেলেও নানা বাহানায় অধিগ্রহণ করা জমির মূল্য পরিশোধ করা হয়নি। অবিলম্বে তাদের পাওনা টাকা পরিশোধের দাবী জানান তারা।

ফরিদপুর/এসকেএম/আরএম