পানিতে ডুবে প্রাণ গেল নানা-নাতির

নিউজ ডেস্ক: ময়মনসিংহের ভালুকায় গোসল করতে নেমে পুকুরের পানিতে ডুবে নানা ও নাতির মৃত্যু হয়েছে।

মঙ্গলবার বিকালে উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের বালিয়াগড়া গ্রামে এই ঘটনা ঘটে।

পানিতে ডুবে মারা যাওয়া নানা আয়নাল হকের বাড়ি বালিয়াগড়া গ্রামে। আর নাতি একই গ্রামের সৌদি প্রবাসী আবদুর রহিমের ছেলে হাবিবুর রহমান।

স্থানীয়রা জানান, নাতি হাবিবুর রহমান নানা আয়নাল হকের বাড়িতে বেড়াতে আসে। এরপর বিকালে নানা নাতি একসাথে বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। একপর্যায়ে নাতি পুকুরের পানিতে ডুবে যায়। পরে তাকে উদ্ধার করতে গিয়ে নানা আয়নাল হক ডুবে যান।

স্থানীয় ইউপি চেয়ারম্যান হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ময়মনসিংহ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ