পিকআপ-অটোরিকশা সংঘর্ষে মা-মেয়ে নিহত

৭ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক, টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। তাদের মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকাল সাতটার দিকে মধুপুর-জামালপুর আঞ্চলিক মহাসড়কের মধুপুর বাসস্ট্যান্ড–সংলগ্ন রুপালি ফিলিং স্টেশনের কাছে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার মেরুরচর গ্রামের সাইদুর রহমানের স্ত্রী শারমিন ও তার মেয়ে সোহাগী এবং শেরপুরের শ্রীবরদী উপজেলার মিনার হোসেনের ছেলে রাসেল।

পুলিশ জানায়, মধুপুর বাসস্ট্যান্ড-সংলগ্ন এলাকায় পৌঁছানোর পর মধুপুরগামী পিকআপ ভ্যানের সাথে জামালপুরগামী অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন।

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তারিক কামাল বলেন, দুর্ঘটনাকবলিত ওই পিকআপ ভ্যান ও অটোরিকশা জব্দ করে থানায় আনা হয়েছে। নিহত ব্যক্তিদের লাশও থানায় রাখা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সড়ক দুর্ঘটনা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ