নিউজ ডেস্ক: চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাত আটটায় উপজেলার ফরিদকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া মোহাম্মদ সামিউল ও সামিয়া আক্তার উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের ফরিদকান্দি গ্রামের মোহাম্মদ হাসান পারভেজ ব্যাপারীর সন্তান।
স্থানীয় লোকজন ও পুলিশের সাথে কথা বলে জানা গেছে, গতকাল রাত আটটার দিকে বাড়ির উঠানে বল নিয়ে খেলছিল সামিউল ও সামিয়া। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে তারা দুজনেই বাড়ি-সংলগ্ন পুকুরের পাড়ে যায় এবং পা পিছলে পানিতে পড়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর পরিবারের সদস্যরা পুকুরের পাড়ে তাদের নিস্তেজ অবস্থায় ভাসতে দেখেন। সেখান থেকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশু দুটিকে মৃত ঘোষণা করেন। পরে গতকাল রাতেই তাদের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সানোয়ার হোসেন পানিতে ডুবে ওই দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় কোনও অভিযোগ দেয়নি পরিবার। অপমৃত্যুর মামলাও হয়নি।
শোক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply