প্রায় দু’শ গণমাধ্যমকর্মী আক্রান্ত

এ পর্যন্ত ১৮৯ জন গণমাধ্যমকর্মী কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন। মারা গেছেন একজন। এছাড়া করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ৩ জন।

মঙ্গলবার রাত ৯টা পর্যন্ত পাওয়া হিসেবে দেখা গেছে, আক্রান্তদের অধিকাংশই ঢাকায় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত। রাজধানীতে আক্রান্ত হয়েছেন ১৭২ জন গণমাধ্যমকর্মী। ঢাকার বাইরে আক্রান্তের সংখ্যা ১৭ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত ১৭ জন সুস্থ হয়েছেন।

মোট ৬৭টি গণমাধ্যমের কর্মীরা করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের অধিকাংশই রিপোর্টার। এর পরেই রয়েছেন ক্যামেরাপার্সনরা। প্রাতিষ্ঠানিক হিসেবে মোট ৩২টি পত্রিকায় করোনা আক্রান্তের ঘটনা ঘটেছে। এর বাইরে ২১টি টেলিভিশন, ৮টি নিউজ পোর্টাল, ৪টি রেডিও এবং একটি সংবাদ সংস্থার কর্মী আক্রান্ত হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *