ফাইনালে ওঠার লড়াইয়ে বার্সা

১৩ জানুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): স্প্যানিশ সুপার কাপে ফাইনালে ওঠার লড়াইয়ে রিয়াল সোসিয়েদাদের মুখোমুখি হবে লিওনেল মেসির বার্সেলোনা। ম্যাচটি শুরু হবে ১৪ জানুয়ারি বাংলাদেশ সময় রাত ২টায়। 

গেল মৌসুমে কোন ট্রফিই জেতা হয়নি বার্সেলোনার। তাইতো স্প্যানিশ সুপার কাপের ফাইনালে ওঠার সুযোগ কাতালানরা হাতছাড়া করতে চাইবে না। স্যান সেবাস্তিয়ান শহরে পা রেখে দলের উদ্দেশ্যে যেন সেই বার্তাই দিয়ে রাখলেন বার্সা কোচ।

নতুন উদ্যমে নতুন বছরে শুরু করেছে বার্সেলোনা। গোল খরা কাটিয়ে উঠেছেন লিওনেল মেসি। গ্রিজম্যানের সাথে বোঝাপড়াটাও খারাপ হচ্ছে না। পুরও দলই গুছিয়ে উঠেছে অনেকটা। গেল সপ্তাহে লা লিগায় ৩ ম্যাচের সবগুলোতে জিতেছে মেসিরা। ফলে দলও হয়ে উঠছে আত্মবিশ্বাসী। এবার ধারাবাহিকতা ধরে রাখার চ্যালেঞ্জ।

বার্সা মিডফিল্ডার ফ্র্যাঙ্কি ডি ইয়ং বলেন, মৌসুমের শুরুর তুলনায় এখন আমাদের অবস্থা ভালো। নতুন বছরের শুরুটা ভালো হয়েছে। আগের চেয়ে একটু সামনের দিকে খেলছি আমি। কোচ চান, আক্রমণভাগে আমি আরও ভূমিকা রাখি।

বার্সেলোনা/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *