স্পোর্টস ডেস্ক: মেয়েদের সাফে প্রথম শিরোপা জয়ের দুয়ারে বাংলাদেশ। স্বাগতিক নেপালের কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে সোয়া ৫টায় খেলাটি শুরু হয়েছে।
সাফের ষষ্ঠ আসরে এ নিয়ে দ্বিতীয়বার ফাইনালে খেলছে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে শিলিগুড়িতে স্বাগতিক ভারতের কাছে ৩-১ গোলে হেরে শিরোপার হাতছাড়া করে। আজ সেই আক্ষেপ ঘোচাতে চান মেয়েরা।
অন্যদিকে নেপাল সাফে এনিয়ে পঞ্চমবার ফাইনালে খেলছে নেপাল। আগের পাঁচবারের ফাইনালেই ভারতের কাছে হারের তেতো স্বাদ পেয়েছে তারা।
আগের সব সাফে বিজয়ী ভারত এবার বিদায় নিয়েছে সেমিফাইনাল থেকে। এবার ফাইনালে ওঠার পথে গ্রুপপর্বে ভারতকে প্রথমবার হারিয়েছে বাংলাদেশ।
এর আগে বাংলাদেশ নেপালের মুখোমুখি হয়েছে ৮ ম্যাচে। তারমধ্যে হার ৬টিতেই, ড্র দুটি।
ফুটবল/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD















Leave a Reply