বঙ্গবন্ধু এবং মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন

২০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক): স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মহান মুক্তিযুদ্ধ এক ও অভিন্ন। এমনটাই বলেছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি।

সোমবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারির উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী আশা ব্যক্ত করেন, বাংলাদেশের সঠিক ইতিহাস ও তথ্য  জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের তত্বাবধানে পাঠ্যপুস্তকে লিখিত হবে। যাতে শিশুরা সত্য ইতিহাস জানতে ও শিখতে পারবে।

জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধ গ্যালারি স্থাপন যথার্থ হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

শিক্ষা মন্ত্রী বক্তৃতায় নতুন পাঠ্যক্রমে নারী-পুরুষ নির্বিশেষে মানুষের প্রতি শ্রদ্ধা ও সম্মান প্রদর্শনের বিষয়টির ওপর গুরুত্ব দিতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দেন।

অনুষ্ঠানে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মোহাম্মদ আমিনুল ইসলাম খান, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান প্রফেসর নারায়ণ চন্দ্র সাহা, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সদস্য (পাঠ্যক্রম) প্রফেসর মশিউজ্জামান এ সময় উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *