বর্ষসেরার পুরস্কার জিতলেন সালাহ

২৯ এপ্রিল ২০২১২ (স্পোর্টস ডেস্ক): ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের (এফডব্লিউএ) ভোটে ইংলিশ ফুটবলে এবারের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিভারপুল ও মিশরের ফরোয়ার্ড মোহামেদ সালাহ। প্রতিযোগিতায় তিনি হারিয়েছেন ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনে ও ওয়েস্টহ্যাম হটস্পারের ডেকলান রাইসকে।

শুক্রবার এক বিবৃতিতে বর্ষসেরা খেলোয়াড় হিসেবে সালাহর নাম ঘোষণা করে এফডব্লিউএ।

২০১৭ সালে ইংলিশ লিগে ফেরার পর দ্বিতীয় বারের মত এ পুরস্কার জিতলেন সালাহ। এর আগে ২০১৮ সালে এফডব্লিউএ তাকে বর্ষসেরা ফুটবলার নির্বাচিত করে।

লিভারপুলের এ স্ট্রাইকার সর্বোচ্চ ৪৮ শতাংশ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। বাকি ৫২ শতাংশ ভোট কেভিন ডি ব্রুইনে ও ডেকলান রাইস।

আরও পড়ুন: ব্রাজিলের বিপক্ষে খেলতে চায় না আর্জেন্টিনা

লিভারপুলের হয়ে চলতি মৌসুমে ৪৪ ম্যাচে ৩০ গোলের করেন সালাহ। এর মধ্যে প্রিমিয়ার লিগে ৩১ ম্যাচে ২২ গোল ও চ্যাম্পিয়ন্স লিগে ১১ ম্যাচে ৮ গোল করেছেন মিশরীয় এই ফরোয়ার্ড।

ফুটবল/এসকেএম/আরএম

আরও খবর পড়তে: http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *