১৪ ফেব্রুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): আজ পয়লা ফাল্গুন। বিশ্ব ভালোবাসা দিবসও। তাই, বসন্ত উৎসব আর ভালোবাসা দিবস মিলেমিশে একাকার। বিশেষ এই দিনে ঋতুরাজ বসন্তকে বরণ করে নিতে বসন্ত উৎসবের আয়োজন করেছে জাতীয় বসন্ত উৎসব উদযাপন পরিষদ।
সোমবার সকাল সোয়া ৭টায় রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চে এসরাজ বাসন্তী রাগ পরিবেশনের মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। চলে সকাল ১০ পর্যন্ত।
করোনা মহামারির কারণে এ বছরের বসন্ত উৎসব সীমিত পরিসরে পালন করা হচ্ছে। তবে আয়োজনের কোনও কমতি ছিল না। উৎসবে ছিল একক আবৃতি, একক ও দলীয় সংগীত, দলীয় নৃত্যসহ বিভিন্ন মনোমুগ্ধকর পরিবেশনা। দেশবরেণ্য শিল্পীরা পরিবেশনা করেছেন।
বসন্ত উৎসব উপভোগ করেছেন সব বয়সী মানুষ। নারী-পুরুষ সেজেছে বাসন্তী সাজে। শিশুরাও পড়েছে বর্ণিল পোশাক। অনেকের খোপাতেই কাঁচা ফুল।
অনুষ্ঠানের শেষ পর্বে আবির বিনিময় করা হয়েছে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন আবৃতি শিল্পী মীর মাসরুর জামান রনি ও শিরীন।
বসন্ত উৎসব/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply