স্পোর্টস ডেস্ক: টিকে থাকার লড়াইয়ে ত্রিদেশীয় সিরিজে আজ স্বাগতিকদের মুখোমুখি হয় বাংলাদেশ। সাকিবের উপস্থিতিতে দল পরিপূর্ণতাও পায়। কিন্তু কোনও পূর্ণতাই কাজে লাগেনি নিউজিল্যান্ডের সামনে।
ক্রাইস্টচার্চে টসে হেরে আগে ব্যাটিং করে ৮ উইকেটে ১৩৭ রান তোলে বাংলাদেশ। সর্বোচ্চ ৩৩ রান আসে নাজমুল হোসেন শান্তর ব্যাট থেকে।
আর ১৩৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেট ও ১৩ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় কিউইরা।
সে হিসেবে বাংলাদেশি বোলারদের সাফল্য কেবল দুটি উইকেট। ওপেনার ফিন অ্যালেনকে ১৮ বলে ১৬ রানে ফেরান পেসার শরীফুল ইসলাম। এরপর অধিনায়ক কেন উইলিয়াসনকে আউট করেন তাসকিন। উইলিয়াসনের ব্যাট থেকে এসেছে ২৯ বলে ৩০ রান।
রোববার ব্যাটিংয়ের পর বোলিংয়েও শুরুটা ভালো হলো না বাংলাদেশের। তাসকিন আহমেদের করা প্রথম ওভারেই ১০ রান করল নিউ জিল্যান্ড।
ওপেনিং জুটিতে ২৪ রান জমা করে ফেলেন তারা। অবশেষে জুটি ভাঙতে সক্ষম হয়েছেন পেসার শরিফুল ইসলাম। ৩য় ওভারের শেষ বলে উড়িয়ে মারতে গিয়ে ডিপ স্কয়ার লেগে মোসাদ্দেকের হাতে ধরা পড়েছেন ফিন অ্যালেন। ১৮ বলে ১৪ রানে ফিরলেন এ ওপেনার।
আজ দুর্দান্ত ব্যাট করেছেন ডেভন কনওয়ে। ৫১ বলে ৭০ রানের অনবদ্য ইনিংস খেলেছেন কিউই ওপেনার। যেখানে ৭টি বাউন্ডারি ও একটি ছক্কার মার রয়েছে।
শেষ দিকে তাকে সঙ্গ দিয়েছেন গ্লেন ফিলিপ। তার ব্যাট ছুঁয়ে এসেছে ৮ বলে ১৭ রানের কেমিও ইনিংস খেলেছেন গ্লেন। যেখানে দুটি বাউন্ডারি ও দুটি ছক্কার মার রয়েছে।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply