২৮ আগস্ট ২০২১ (নিউজ ডেস্ক): এয়ার বাবল চুক্তির আওতায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আগামী ৩ সেপ্টেম্বর থেকে পুনরায় ফ্লাইট চলাচল শুরু হচ্ছে।

শনিবার রাতে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) সূত্রে এসব তথ্য জানা গেছে।
জানা যায়, করোনার কারণে দীর্ঘদিন বন্ধ রাখার পর ভারতের সাথে পুনরায় আকাশপথে যোগাযোগ চালু করার প্রস্তাব দেয় বাংলাদেশ। এ প্রস্তাবে সাড়া দিয়ে আগামী ৩ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুতে সম্মতি দিয়েছে ভারত।
করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে গত এপ্রিল থেকে বাংলাদেশ-ভারতের সাথে ফ্লাইট স্থগিত রয়েছে। তবে পরিস্থিতির উন্নতির সাথে সাথে দুই দেশের মধ্যে ফ্লাইট চালুর বিষয়ে আলোচনা শুরু হয়।
এর আগে গত ৪ আগস্ট বাংলাদেশের বেবিচক ভারতীয় কর্তৃপক্ষকে এয়ার বাবল চুক্তির প্রস্তাব দিয়ে একটি চিঠি দেয়। সেই চিঠির জবাবে গতকাল ভারতীয় কর্তৃপক্ষ ফ্লাইট চলাচলের তারিখ ঘোষণা করে।
বিমান চলাচল/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply