বাংলাদেশ-ভারত সীমান্ত বন্ধ হচ্ছে

২৫ এপ্রিল ২০২১ (নিউজ ডেস্ক): ভারতে করোনা ভাইরাসের সংক্রমণ ভয়াবহ পর্যায়ে পৌঁছেছে। এ অবস্থায় দেশটির সাথে সব সীমান্ত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার।

রবিবার সরকারের উচ্চ পর্যায়ের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, সোমবার (২৬ এপ্রিল) থেকে ভারতের সাথে সব সীমান্ত বন্ধ করা হচ্ছে। আপাতত দুই সপ্তাহের জন্য সীমান্ত বন্ধ রাখার এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এর আগে, করোনা ভাইরাস সংক্রান্ত জাতীয় পরামর্শক কমিটি বাংলাদেশ-ভারত সীমান্ত আপাতত বন্ধ রাখার পরামর্শ দেয়।

সীমান্ত বন্ধ/এএমএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *