বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড উলভস দল

১০ ফেব্রুয়ারি ২০২১ (স্পোর্টস ডেস্ক): বাংলাদেশ সফরে আসছে আয়ারল্যান্ড উলভস দল। এক মাসের সফরে ১৮ ফেব্রুয়ারি ঢাকায় এসে পৌঁছুবে তারা। সফরে তারা বাংলাদেশ ইমার্জিং দলের বিপক্ষে একটি চার দিনের ও পাঁচটি এক দিনের ম্যাচ ছাড়াও দুটি টি-টোয়েন্টি খেলবে।

ম্যাচগুলো অনুষ্ঠিত হবে চট্টগ্রাম ও ঢাকায়। মঙ্গলবার বিসিবি ২০ সদস্যের বাংলাদেশ প্রাথমিক ইমার্জিং দল ঘোষণা করেছে।

১৮ ফেব্রুয়ারি ঢাকায় পৌঁছেই চট্টগ্রাম রওয়ানা হবে সফরকারী দল। সেখানে ১৯-২১ ফেব্রুয়ারি তিন দিন র‌্যাডিসন ব্লু হোটেলে কোয়ারেন্টিনে থাকবে সফরকারীরা।

২৬ ফেব্রুয়ারি থেকে ১ মার্চ চট্টগ্রামে একমাত্র চার দিনের ম্যাচ অনুষ্ঠিত হবে। ৫, ৭ ও ৯ মার্চ বন্দরনগরীতে প্রথম তিনটি একদিনের ম্যাচ। ঢাকায় ফিরে মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ১২ ও ১৪ মার্চ শেষ দুটি একদিনের ম্যাচ খেলার পর একই ভেন্যুতে ১৭ ও ১৮ মার্চ দুটি টি ২০ খেলবে সফরকারী দল।

ক্রিকেট/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *