৫ মার্চ ২০২২ (স্পোর্টস ডেস্ক): ব্যাট হাতে ব্যর্থতার পর বল হাতেও জ্বলে উঠতে পারেনি বাংলাদেশ। আর সেই সাথে ক্যাচ মিসের মহড়াও। বাংলাদেশের ১১৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৪ বল এবং ৮ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌছেঁ যায় আফগানিস্তান। আর এতেই দুই ম্যাচে টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় শেষ করল মোহাম্মদ নবীর দল।
হজরতউল্লাহ জাজাইয়ের অপরাজিত ৫৯ আর ওসমান ঘানির ৪৮ বলে ৪৭ রানের দুর্দান্ত ইনিংসে ভর করে ১৪ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছায় আফগানিস্তান।
বাংলাদেশের দেয়া ১১৬ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই রহমতউল্লাহ গুরবাজের উইকেট হারায় আফগানিস্তান। তবে দ্বিতীয় উইকেটে ৯৯ রানের দুর্দান্ত এক জুটিতে দলকে জয় এনে দেন জাজাই এবং ঘানি। জয় থেকে মাত্র ১৭ রান দূরে থাকতে ৪৮ বলে ৪৭ রান করে ওসমান ঘানি ফেরেন মাহমুদউল্লাহ রিয়াদের শিকার হয়ে।
এরপর দারউইশ রাসুলির সাথে জুটি গড়ে দলকে জয় এনে দিয়েই মাঠ ছাড়েন হজরতউল্লাহ জাজাই। ৪৫ বলে ৫৯ রানের ইনিংস খেলেন জাজাই। তিনটি চার এবং পাঁচটি ছয়ে দুর্দান্ত ইনিংসটি সাজান জাজাই।
বাংলাদেশের হয়ে একটি করে উইকেট নেন মাহেদি হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদ।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১১৫ রান তুলতে পারে বাংলাদেশ। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন মুশফিকুর রহিম। এছাড়া ২১ রান করেন মাহমুদউল্লাহ রিয়াদ। আর আফগানিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন ফজলহক ফারুকী এবং আজমতউল্লাহ ওমরজাই।
ক্রিকেট/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply