২৩ জানুয়ারি ২০২২ (নিউজ ডেস্ক): রাজধানীর বারিধারার ব্লক-জে এর একটি ৬তলা ভবনের পঞ্চম তলায় আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিট কাজ করছে।
রোববার বিকেলে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বিকেল ৪টা ২৪ মিনিটে রাজধানীর বারিধারার ব্লক-জে এর ৫ নাম্বার রোডের ৬তলা একটি ভবনের ৫ম তলায় আগুন লাগার খবর পেয়েছি আমরা। ঘটনাস্থলে গিয়ে আমাদের ৬টি ইউনিট কাজ করছে।
তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি তিনি।
অগ্নিকাণ্ড/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply