বাস টার্মিনালে অজ্ঞাত যুবকের ঝুলন্ত লাশ

২০ ডিসেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, কক্সবাজার): কক্সবাজার শহরের বাস টার্মিনালে একটি আমগাছে থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই যুবকের আনুমানিক বয়স ৩০ বছর।

সোমবার ভোরে সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের বাস টার্মিনালসংলগ্ন প্রধান সড়কের পূর্ব লারপাড়া জামে মসজিদের পাশের আমগাছ থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, পূব লারপাড়া মসজিদের পাশের আমগাছে ঝুলন্ত লাশটি দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ লাশটি উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে যায়।

স্থানীয়দের দাবি, তারা ইতিপূর্বে কখনই ওই যুবককে এলাকায় দেখেননি। তবে অনেকে ধারণা করছেন, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, ঘটনাস্থল প্রধান সড়কের পাশে। যেখানে ২৪ ঘণ্টায় লোক সমাগম থাকে। এ ছাড়া ওই যুবককে এলাকার কেউ চিনছেন না। তাই আপাতত বলা যাচ্ছে না এটি হত্যা নাকি আত্মহত্যা। তবে লাশের পরিচয় শনাক্ত করার জন্য যত ধরনের প্রক্রিয়া সেগুলো অনুসরণ করা হচ্ছে।

ওসি বলেন, ময়নাতদন্ত শেষে লাশ কয়েক দিন সংরক্ষণ করা হবে। এরই মধ্যে তার পরিচয় নিশ্চিতের সর্বোচ্চ চেষ্টা করবে পুলিশ।

মরদেহ উদ্ধার/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *