বিএনপির চক্রান্ত সমগ্র জাতির বিরুদ্ধে

নিউজ ডেস্ক: বিএনপির চক্রান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নয়, সমগ্র জাতির বিরুদ্ধে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সভাপতিমন্ডলীর সদস্য এবং কেন্দ্রীয় ১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র আমির হোসেন আমু। তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভারাডুবি হবে জেনে বিএনপি নির্বাচন বানচাল করার ষড়যন্ত্র করছে। ষড়যন্ত্র শেখ হাসিনার বিরুদ্ধে নয়, বিএনপি ষড়যন্ত্র করছে দেশের মানুষের বিরুদ্ধে।

মঙ্গলবার বিকেলে কেন্দ্রীয় ১৪ দলের উদ্যোগে রাজধানীর কামরাঙ্গীরচরে আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের প্রবীন এই নেতা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিকল্প কোনও নেতৃত্ব এই দেশে নেই। তাই আগামী দিনে শেখ হাসিনাকে বিজয়ী করে আমরা এই দেশের উন্নয়ন অগ্রযাত্রা বজায় রাখবো। শেখ হাসিনার সরকার এই দেশের মানুষকে খাদ্য নিরাপত্তা দিয়েছে।

আমির হোসেন আমু বলেন, যেই বাংলাদেশ ছিল দুর্ভিক্ষের দেশ, সেই বাংলাদেশ আজ মাথা উঁচু করে দাঁড়িয়েছে। আমাদের দেশের কোনও মানুষ এখন না খেয়ে থাকে না। শেখ হাসিনার সরকার এই দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছে। মানুষের ভাগ্য পরিবর্তনের জন্যে কাজ করেছে। গ্রামীণ অর্থনীতি আমাদের সূদৃঢ় হয়েছে।

তিনি বলেন, গ্রামের মানুষের খাদ্য ও পুষ্টিনিরাপত্তা নিশ্চিত হয়েছে। পুরুষদের পাশাপাশি গ্রামীণ নারীরা আর্থসামাজিক কাজে সংযুক্ত হওয়ার মাধ্যমে দারিদ্র্য বিমোচনে ভূমিকা রাখছে। তারা পরিবার ও সমাজের আয়-উৎপাদনমূলক কর্মকান্ড বাড়াচ্ছেন। ফলে দেশে এখন দরিদ্র মানুষ নেই বললেই চলে।

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ এই দেশের তৃণমূল থেকে গঠিত একটি দল। দলটি দেশের মানুষের হৃদস্পন্দন বুঝতে পারে। তাইতো মুসলিম প্রধান দেশ হিসেবে আজকে ইসরাইলের হামলার বিরুদ্ধে শেখ হাসিনা কথা বলেছেন। যেখানে বিএনপি ইসরাইলের সমর্থন করছে।

সমাবেশে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীরবিক্রম ও অ্যাডভোকেট কামরুল ইসলামসহ অন্যরা বক্তব্য রাখেন।

আমির হোসন/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *