বিএনপির ১০ দফায় নতুন কিছু নেই

নিউজ ডেস্ক: বিএনপির ১০ দফা দাবির মধ্যে নতুন কিছু নেই, সব পুরানো কথা। এরপরও খতিয়ে দেখা হচ্ছে; মেনে নেয়ার মতো কোন দাবি আছে কিনা। এমনটাই বলেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার সকালে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। রাজধানীর সরকারি বাসভবন থেকে ওবায়দুল কাদের সম্মেলনে ভার্চ্যুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ১০ ডিসেম্বর সব অচল করে দেয়ার ছক একে বিএনপি এখন নিজেরাই অচল। বিএনপির সংসদ সদস্যরাও চলে গেলেন, এভাবে বয়কট করা বড় ভুল। অচিরেই বুঝতে পারবেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ উপমহাদেশের ঐতিহ্যবাহী রাজনৈতিক সংগঠন। এই সংগঠনের ভিতরেই কেবল গণতন্ত্র আছে। বাকি কোন সংগঠনে গণতন্ত্র নেই। ১৫টি বছর পার হয়ে গেল, তারেক জিয়া আবার ফিরবে কবে?

তিনি বলেন, সমস্ত অপশক্তির বিরুদ্ধে খেলা হবে। সামনে আন্দোলন-সংগ্রাম মোকাবেলা করে জাতির পিতার সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে।

চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দার ছেলুন। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি মন্ডলীর সদস্য কাজী জাফর উল্লাহ।

ওবায়দুল কাদের/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *