৯ এপ্রিল ২০২২ (নিউজ ডেস্ক): নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বিএনপি শেখ হাসিনার উন্নয়ন দেখেনা। বিএনপি চিন্তা করে বাংলাদেশ দেউলিয়া হয়না কেন?
শনিবার বালাসী নৌবন্দরে বালাসী ও বাহাদুরাবাদের মধ্যে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক সুধি সমাবেশে তিনি এ কথা বলেন। এর আগে প্রতিমন্ত্রী বালাসীঘাটে নদী বন্দরের টার্মিনাল উদ্বোধন করেন।
খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি চায় দেশের উন্নয়ন না হোক। পত্রিকায় বাসন্তীর ছবি থাকবে। মানুষ না খেয়ে থাকবে-এগুলো বিএনপির চিন্তা।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চিন্তা বাংলার মানুষ পেট ভরে ভাত খাবে, বিশ্বে ভাল স্থান করে নিবে।
নৌপরিবহন প্রতিমন্ত্রী বলেন, ঐতিহ্যবাহী বালাসী বন্দরে ড্রেজার বেইজ স্থাপন করা হবে। ফলে সেখানে সার্বক্ষণিক ড্রেজার থাকবে। নাব্যতা সচল রাখা হবে; আবার বন্দরটি গতি ফিরে পাবে।
তিনি বলেন, বালাসী-বাহাদুরাবাদ রুটে ইতিপূর্বে গৃহিত ফেরি সার্ভিসের উদ্যোগ সফল হয়নি। উক্ত নৌরুটে পরীক্ষামূলক লঞ্চ সার্ভিস সফলতা পেলে পণ্য ও যানবাহন পরিবহনের জন্য ফেরির ব্যবস্থা করা হবে। সরকার ১০ হাজার ০০০ কিলোমিটার নৌপথ খননের উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে ৭ হাজার কিলোমিটার নৌপথ খনন করা হয়েছে।
বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম খান, গাইবান্ধা জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, জেলা প্রশাসক অলিউর রহমানসহ অন্যরা।
খালিদ মাহমুদ/এসকেএম
আরও খবর পড়তে: http://artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply