১৬ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): উয়েফা নেশনস লিগ থেকে এবার বিদায় নিতে হলো বিশ্বকাপ চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে। বেলজিয়ামের কাছে ২-০ গোলে হেরে শিরোপা দৌড় থেকে ছিটকে গেলেন ইংলিশরা।
এই জয়ে ফাইনাল নিশ্চিত করল ফিফার র্যাংকিংয়ে শীর্ষে থাকা বেলজিয়াম।
রোববার রাতের ম্যাচে বেলজিয়ামের পক্ষে গোল দুটি করেন ইউরি তেলেমানস ও ড্রাইস মারটেনস।
ম্যাচ শুরুর ১০ মিনিটের মাথায় ইংল্যান্ডের জালে বল জড়ান তেলেমানস। সেই গোল শোধ করার চিন্তা করতে করতেই দ্বিতীয় গোল হজম করে ইংল্যান্ড।
২৩ মিনিটে গিয়ে দ্বিতীয় গোলটি করেন ড্রাইস মারটেনস। শুরুতেই জোড়া গোল হজম করে আর ঘুরে দাড়াতে পারেনি ইংল্যান্ড।
দ্বিতীয়ার্ধে শতচেষ্টা করেও বেলজিয়ামের রক্ষণই ভাঙতে পারেননি ইংলিশরা। ফলে ২-০ স্কোরলাইনে জয় নিয়ে মাঠ ছাড়ে বেলজিয়াম।
এ জয়ের পর এখন পাঁচ ম্যাচে ৪ জয়ে ১২ পয়েন্ট নিয়ে সবার শীর্ষে বেলজিয়াম। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ছিটকে গেছে ইংল্যান্ড।
আগামী বৃহস্পতিবার দিবাগত রাতে গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হবে ডেনমার্ক ও বেলজিয়াম। এ ম্যাচে জয় পেলেই কেবল ফাইনালে উঠতে পারবে ডেনমার্ক। ড্র করতে পারলেও এগিয়ে যাবে বেলজিয়াম।
খেলা/এসকেএম















Leave a Reply