২০ আগস্ট ২০২২ (নিউজ ডেস্ক, কুমিল্লা): কুমিল্লার মুরাদনগরে বিদ্যুতের তার ছিঁড়ে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শনিবার দুপুরে উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন এলখাল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ৬০ বছর বয়সী হোসনেয়া বেগম, ৩০ বছর বয়সী তারা মিয়া, ৮ বছর বয়সী রিফাত হোসেন।
পুলিশ এবং স্থানীয়রা জানায়, শনিবার দুপুর দেড়টার দিকে এলখাল গ্রামের তারা মিয়ার ভাগিনা রিফাত হোসেন বাড়ির পাশের একটি জমিতে কলমি শাক তুলতে যায়। সেখানে বিদ্যুৎ লাইনের একটি তার ছিঁড়ে রিফাতের উপর পড়ে। তার চিৎকার শুনে নানী হোসনে আরা তাকে উদ্ধার করতে গিয়ে বিদ্যুতের একই তারে আটকে যান। এ সময় মা এবং ভাগিনাকে উদ্ধারের জন্য তারা মিয়া গিয়ে তিনিও বিদ্যুতের তারের সাথে আটকে যান। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়।
পরে স্থানীয়রা দৌলতপুর বিদ্যুৎ অফিসে খবর দিলে সেখান থেকে সংযোগ বন্ধ করা হয়। পরে এলাকার লোকজন তাদেরকে উদ্ধার করে।
এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ওসি কামরুজ্জামান তালুকদার বলেন, বিদ্যুৎস্পৃষ্টে একই পরিবারের তিনজনের মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, এ বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
কুমিল্লা/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply