১১ জুলাই ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): মৌলভীবাজারের কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রাম থেকে একটি বিলুপ্তপ্রায় লজ্জাবতী বানর উদ্ধার করেছে জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ।
সোমবার দুপুর ১২টায় অসুস্থ অবস্থায় উদ্ধারের পর বানরটিকে লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
এদিকে প্রায় এক মাস আগে ইসলামপুর ইউনিয়নের চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর রাজকান্দি রেঞ্জের কুরমা বনবিটের কলাবন বনে অবমুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল ৯টায় ইসলামপুর ইউনিয়নের কোনাগাঁও গ্রামের মাসুক মিয়া একটি লজ্জাবতী বানর বাড়ির আঙিনায় দেখতে পেয়ে সেটিকে ধরে আটকে রাখেন। পরে জেলা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটিকে খবর দেন।
খবর পেয়ে তারা দুপুর ১২টায় বানরটিকে উদ্ধার করেন। বানরটি অসুস্থ থাকায় লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে।
লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা শহীদুল ইসলাম বলেন, উদ্ধার হওয়া লজ্জাবতী বানরটি অসুস্থ ও খুবই দুর্বল। বানরটিকে চিকিৎসার জন্য লাউয়াছড়া রেসকিউ সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ হলেই বানরটিকে বনে অবমুক্ত করা হবে। এছাড়া প্রায় এক মাস আগে চাম্পারায় চা বাগান বস্তি এলাকা থেকে উদ্ধার হওয়া আরেকটি লজ্জাবতী বানর কুরমা বনবিটের কলাবন বন এলাকায় অবমুক্ত করা হয়েছে।
লজ্জাবতী বানর/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply