০৪ মার্চ ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): অন্য আর পাঁচটা দিনের মতো বৃহস্পতিবর ও সকাল থেকে ভিড় জমেছিল তাজমহলে। কিন্তু হঠাৎ বোমা আতঙ্কে খালি করে দেয়া হয় তাজমহল। বের করে আনা হয় সব পর্যটকদের। বন্ধ করে দেয়া হয় সব দরজা। এলাকা খালি করার কাজ করতে শুরু করে পুলিশ।
বৃহস্পতিবার সকালে হঠাৎ অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি ফোন করে পুলিশকে জানান, তাজমহলে বোমা রাখা রয়েছে। খবর পাওয়ার পরেই চাঞ্চল্য ছড়ায় এলাকায়। খবর: আনন্দবাজার।
পরে দ্রুত তাজমহলে পৌঁছে যান বিস্ফোরক বিশেষজ্ঞরা। শুরু হয় গোটা এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়।
সিআইএসএফ ও বিস্ফোরক বিশেষজ্ঞরা বিভিন্ন স্থানে সন্ধান চালান। পুলিশ জানিয়েছে, প্রথমে মনে করা হয়েছিল আলিগড় থেকে ফোন আসছে, পরে ফিরোজাবাদ থেকেও ফোন পাওয়ার কথা জানিয়েছেন পুলিশকর্মীরা।
দীর্ঘ ছয় মাস বন্ধ থাকার পর গত বছর সেপ্টেম্বরে পর্যটকদের জন্য খুলে দেয়া হয় তাজমহল। করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে গত বছরের ১৭ মার্চ থেকে বন্ধ ছিল তাজমহলের দরজা।
তবে বেশ কিছু বিধিনিষেধ মেনেই এখনও তাজমহল দর্শন করতে হচ্ছে পর্যটকদের। দূরত্ববিধি বজায় রাখার পাশাপাশি আগত পর্যটকদের হাত স্যানিটাইজ করার দিকেও জোর দেয়ার কথা জানিয়েছিলেন আর্কিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়ার (আগ্রা সার্কেল) সুপারিন্টেডেন্ট প্রত্নতত্ত্ববিদ বসন্ত কুমার স্বর্ণকার।
তিনি বলেছিলেন, তাজমহলে মাস্ক পরা বাধ্যতামূলক। পর্যটকদের অনলাইনে টিকিট কাটতে হবে।
তাজমহল/এসকেএম
















Leave a Reply