স্পোর্টস ডেস্ক: সিডনি ক্রিকেট গ্রাউন্ডে প্রথমে ব্যাট করে ইংল্যান্ডের সামনে ১৬৯ রানের লক্ষ্য ছুঁড়ে দেয় ভারত। জবাবে ব্যাট করতে নেমে ভারতকে উড়িয়ে ফাইনালের টিকিট কেটেছে ইংল্যান্ড। ভারতের ছুঁড়ে দেয়া লক্ষ্য ২৪ বল আর ১০ উইকেট হাতে রেখেই টপকে যায় ইংলিশরা। জশ বাটলার ৮০ আর অ্যালেক্স হেলস ৮৬ রানে অপরাজিত থাকেন।
সেমিফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে ১৬৯ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরু থেকেই তাণ্ডব চালিয়ে যান ইংলিশ অধিনায়ক জস বাটলার ও অ্যালেক্স হেলস। এই দুই ওপেনারের ৯৬ বলে ১৭০ রানের অবিচ্ছিন জুটিতে ২৪ বল আগেই ফাইনাল নিশ্চিত করল ইংল্যান্ড।
বৃহস্পতিবার ইংল্যান্ডের অ্যাডিলেড ওভালে টস জিতে ভারতকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ইনিংসের দ্বিতীয় ওভারেই উইকেট হারায় ভারত। ৫ বলে মাত্র ৫ রানে ফেরেন লোকেশ রাহুল।
এরপর বিরাট কোহলিকে সাথে নিয়ে ৪৭ রানের জুটি গড়ে ফেরেন আরেক ওপেনার রোহিত শর্মা। দলীয় ৫৬ রানে ২৮ বলে মাত্র ২৭ রান করে ফেরেন ভারতের এই অধিনায়ক।
টুর্নামেন্টে দুর্দান্ত ফর্মে থাকা সূর্যকুমার যাদবকে হাত খুলে খেলার সুযোগ দেননি আদিল রশিদ। তার শিকার হয়ে ১০ বলে ১৪ রানে ফেরেন সূর্যকুমার। ৭৬ রানে তৃতীয় ব্যাটসম্যান হিসেবে ফেরেন তিনি।
এরপর হার্দিক পান্ডিয়াকে সাথে নিয়ে ৪০ বলে ৬১ রানের জুটি গড়েন বিরাট কোহলি। ৪০ বলে ৫০ রান করে ফেরেন কোহলি। বিরাট কোহলি আউট হওয়ার পর তাণ্ডব চালিয়ে যান পান্ডিয়া। তার ৩৩ বলের তিন চার আর ৫টি ছক্কায় সাজানো ৬৩ রানের ইনিংসে ভর করে ৬ উইকেটে ১৬৮ রান করে ভারত।
ক্রিকেট/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply