নিউজ ডেস্ক: গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের প্রতি আদালত অবমাননার রুল দিয়েছেন হাইকোর্ট। বিচারকদের নিয়ে আপত্তিকর বক্তব্য দেয়ার কারণে আদালত অবমাননার বিষয়ে ব্যাখ্যা জানাতে আগামী ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে বলা হয়েছে।
বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রোববার স্বতঃপ্রণোদিত রুলসহ এ আদেশ দেন।
এর আগে নুরুল হকের দেয়া বক্তব্য নিয়ে গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদন অনুযায়ী, বিজয়নগর পানির ট্যাংক মোড়ে এক সমাবেশে আদালতের বিচারকদের বিরুদ্ধে নুরুল হক নুর আপত্তিকর বক্তব্য দিয়েছেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালীপদ মৃধা। প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয় বলে জানান তিনি। কালীপদ মৃধা বলেন, হাইকোর্ট নুরুল হকের বিরুদ্ধে আদালত অবমাননার রুল দিয়ে এ বিষয়ে ব্যাখ্যা জানাতে ১৭ জানুয়ারি তাকে আদালতে হাজির হতে নির্দেশ দিয়েছেন।
নুরুল হক/এমএএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply