ভূমিকম্পে কেঁপে উঠল অস্ট্রেলিয়া

২২ সেপ্টেম্বর ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): ভূমিকম্পে কেঁপে উঠল অস্টেলিয়ার দক্ষিণ-পূবাঞ্চল। দেশটির ভিক্টোরিয়া রাজ্যে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।

বুধবার স্থানীয় সময় সকাল ৯টা ১৫ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। খবর: বিবিসি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন বলেন, ভূমিকম্পের কারণে কেউ গুরুতর আহত হয়েছেন এমন খবর আমাদের হাতে নেই, এটি খুব ভালো খবর।

সাম্প্রতিক সময়ের মধ্যে এটি ভয়াবহ ভূমিকম্পগুলোর একটি। যদিও এতে খুব বেশি ক্ষয়ক্ষতি হয়নি।

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী বলেন, ভূমিকম্প অস্ট্রেলিয়ায় অস্বাভাবিক ও খুবই বিরক্তিকর ঘটনা।

অস্ট্রেলিয়ার ভূ-বিজ্ঞান বিষয়ক প্রতিষ্ঠান জানায়, ভূগর্ভের ১০ কিলোমিটার গভীর থেকে ভূমিকম্পটির উৎপত্তি। প্রথমে এর মাত্রা ৬ বলা হলেও পরে পর্যালোচনা করে দেখা যায় এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৮।

ভিক্টোরিয়ার স্টেট ইমার্জেন্সি সার্ভিস বাসিন্দাদের সতর্ক করে জানায়, ক্ষতিগ্রস্ত ভবন থেকে দূরে থাকতে। এই সময়ে খুব জরুরি না হলে গাড়ি চালানও থেকেও বিরত থাকতে বলা হয়েছে।

ভূমিকম্প/এসকেএম

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *