নিউজ ডেস্ক: ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের শিলিগুড়ি ও বিহার রাজ্য। ওই দুই রাজ্যে একই সময়ে ভূমিকম্প অনুভূত হয়। যার রিখটার স্কেলের মাত্রা ছিল ৪ দশমিক ৩। তবে এখন পর্যন্ত এ ভূমিকম্পে কোনও ক্ষতির বিষয় কিছু জানা যায়নি।
বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। খবর: ইন্ডিয়া টাইমস।
ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) সূত্রমতে, বুধবার ভোর ৫টা ৩৫ মিনিটে বিহারের আরারিয়ায় কম্পন অনুভূত হয়। যার কেন্দ্রস্থল ছিল মাটির ১০ কিলোমিটার গভীরে। পাশাপাশি একই সময়ে কম্পন অনুভূত হয় পশ্চিমবঙ্গের শিলিগুড়িতেও। যার মাত্রাও ছিল ৪ দশমিক ৩। শিলিগুড়ির ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এ কম্পন অনুভূত হয়।
এর আগে ৯ এপ্রিল রোববার ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি অনুসারে, নিকোবর দ্বীপের ১০ কিলোমিটার গভীরে ভূমিকম্পের আঘাত হানে। যার রিখটার স্কেলে মাত্রা ছিল ৫ দশমিক ৩।
ভূমিকম্প/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply