১৯ জানুয়ারি ২০২১ (বিনোদন ডেস্ক): নিজ বাসা থেকে তরুণ মডেল সাদিয়া নাজের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ রাজধানীর সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, আত্মহত্যা করেছেন সাদিয়া। তিনি রাজধানীর ভাটারা এলাকার বাসিন্দা ছিলেন।
সাদিয়া নাজের এক আত্নীয় শাওন শান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গত রাত পৌনে ৩টার দিকে বাসায় গিয়ে তারা ফ্যানের সাথে সাদিয়ার ঝুলন্ত দেহ দেখতে পান। এরপর পুলিশকে খবর দেয়া হয়। পুলিশ এসে মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেছে।
সাদিয়ার মৃত্যুতে শোক জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন মডেল বারিশা হক। তিনি লিখেন, বিদায় জানালো আরও একটি সম্ভাবনাময়ী তাজা প্রাণ। তরুণ মডেল আমার খুব প্রিয় সাদিয়া নাজ। গতকাল রাতে আত্মহত্যা করেছে। মরদেহ এখনও ছাড়া হয়নি। শেষ দেখতে পাবো কিনা জানিনা। সবাই দোয়া করবেন।
বারিশা আরও লেখেন, আমার ফ্যাশন হাউজের প্রথম ফটোশুট করেছিলাম এই মেয়েটাকে নিয়ে। এখনও ছবিগুলো প্রকাশ করিনি। আজ একটা করলাম। ভাবিনি ক্যাপশন এভাবে লিখতে হবে। বড়দের খুব সম্মান করত যখন যা কাজের জন্য বলেছি কখনওই পারিশ্রমিক এর কথা নিজে থেকে বলেনি যথাসময়ে বেস্ট আউটপুট দিয়ে কাজ করেছে। আমি সবসময় চাইতাম মেয়েটা এগিয়ে যাক। আজকের সকালবেলার সংবাদ খুবই কষ্টদায়ক আমার জন্য।
শোক/এসকেএম
















Leave a Reply