৭ জুলাই ২০২২ (নিউজ ডেস্ক): ভারতের কেরালার ইদুক্কি জেলার জঙ্গল মারায়ুর এলাকায় কেরালা ও তামিলনাড়ুর সংযোগকারী মহাসড়কে সন্তান প্রবস করে একটি হাতি। এসময় মা হাতির জন্মদানের জন্য ব্যস্ত একটি মহাসড়কের যান চলাচল বন্ধ করে দেয়া হয়।
মঙ্গলবার সকালে এই বিরল ঘটনাটি ঘটে বলে বুধবার ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বন দপ্তরের স্থানীয় কর্মকর্তা জানান, মঙ্গলবার ভোরে জঙ্গলের রাস্তায় সন্তান প্রসব করতে দেখা যায় একটি হাতিকে। শাবকটির জন্ম দিতে প্রায় ঘণ্টা খানেক সময় নেয় মা হাতি। এর ফলে মহাসড়কের দুই পাশেই যান চলাচল বন্ধ করে দেয়া হয়। সন্তান প্রসবের পর মা ও শাবক রাস্তা ডিঙিয়ে জঙ্গলে ফিরে গেলে ফের যান চলাচল স্বাভাবিক হয়।
তবে এ ধরনের ঘটনা এই প্রথম নয় বলেও জানিয়েছেন ওই বন কর্মকর্তা।
ভারত/এসকেএম
আরও খবর পড়তে: artnewsbd.com
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD
















Leave a Reply