মহিলা আওয়ামী লীগের নতুন সভাপতি চুমকি, সম্পাদক শিলা

নিউজ ডেস্ক: আওয়ামী লীগের সহযোগী সংগঠন মহিলা আওয়ামী লীগ সভাপতির দায়িত্ব পেয়েছেন মেহের আফরোজ চুমকি এবং সাধারণ সম্পাদক হয়েছেন শবনম জাহান শিলা।

শনিবার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে মহিলা আওয়ামী লীগের ষষ্ঠ ত্রি-বার্ষিক সম্মেলনে তাদের নাম ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশক্রমে এ ঘোষণা দেয়ার কথা জানান তিনি।

প্রসঙ্গত, মহিলা আওয়ামী লীগের ৫ম জাতীয় জাতীয় সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ৪ মার্চ। সেই সময় সংগঠনটির সভাপতির দায়িত্ব পান সাফিয়া খাতুন আর সাধারণ সম্পাদক হন মাহমুদা বেগম।

মহিলা আওয়ামী লীগ/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *