মানিকগঞ্জে হিট স্ট্রোকে একজনের মৃত্যু

নিউজ ডেস্ক: দেশের চলমান তীব্র তাপপ্রবাহে মানিকগঞ্জে হিট স্ট্রোকে আমলগীর হোসেন আলম নামে একজনের মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরে তীব্র দাবদাহের কারণে হিট স্ট্রোকে তার মৃত্যু হয়েছে। তিনি সাটুরিয়া উপজেলার হরগজ বেপারীপাড়া গ্রামের শামসুল আলমের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলার হরগজ ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ শাজাহান আলী বলেন, হরগজ বাজার থেকে ভ্যান চালিয়ে বাড়ি ফিরছিলেন। হরগজ বেপারীপাড়া নামক স্থান পৌঁছলে ভ্যান থেকে টলে পড়ে যান। ধারণা করা হচ্ছে- হিট স্ট্রোক করে ভ্যানচালক আমলগীর হোসেন আলমের মৃত্যু হয়েছে।

মানিকগঞ্জের তাপমাত্রা ৪২ ডিগ্রিতে রয়েছে। জেলার ৭টি উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়া ও জ্বরে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সরকারি-বেসরকারি বিভিন্ন হাসপাতালে বেশির ভাগ রোগীই ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, এপ্রিল মাসজুড়েই থাকবে তীব্র দাবদাহ।

মানিকগঞ্জ/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *