মুখে স্কচটেপ পেঁচানো যুবকের লাশ

৩০ মার্চ ২০২১ (নিউজ ডেস্ক): গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে গলায় প্যান্টের বেল্ট বাঁধা ও মুখে স্কচটেপ পেঁচানো এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার সকালে পার্কের দক্ষিণ-পূর্বদিকে ৪নং গেটে ইন্দ্রপুরের শেষ সীমান্তে পার্কের সীমানাপ্রাচীরের ভেতর থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া যায়।

সোমবার রাতে দুর্বৃত্তরা অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ পার্কের সীমানাপ্রাচীরের ওপর দিয়ে ভেতরে ফেলে রেখে গেছে বলে জানায় পুলিশ।

বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের ওসি মোহাম্মদ তবিবুর রহমান জানান, পার্কের সীমানাপ্রাচীরের ভেতরে স্থানীয় গ্রামপুলিশ মোহাম্মদ সারোয়ার ওই যুবকের মরদেহ পড়ে থাকার খবর জানান।

পরে বিষয়টি শ্রীপুর থানা পুলিশকে অবগত করা হয়। তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গলায় প্যান্টের বেল্ট ও হলুদ রঙের জামা বাঁধা ছিল এবং মুখ স্কচটেপে আটকানো ছিল। তার পরনে সাদা শার্ট, ছাই রঙের প্যান্ট, কালো চামড়র জুতা ছিল।

মরদেহ উদ্ধারের সময় তার নাক দিয়ে তাজা রক্তক্ষরণের আলামত রয়েছে।

তবে ধারণা করা হচ্ছে, সোমবার রাতের শেষ দিকে দুর্বৃত্তরা অন্যত্র শ্বাসরোধ করে হত্যার পর তার মরদেহ পার্কের সীমানাপ্রাচীরের ওপর দিয়ে ভেতরে ফেলে রেখে গেছে।

শ্রীপুর থানার এসআই মোহাম্মদ আমজাদ শেখ জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে মরদেহটি উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

সাফারি পার্ক/এসকেএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *