০৬ ফেব্রুয়ারি ২০২১ (আন্তর্জাতিক ডেস্ক): চট্টগ্রামে জহুর আহমেদ স্টেডিয়ামে উইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টের চতুর্থ দিনে খেলতে নেমে প্রতিরোধ গড়ে তুলেছেন মুমিনুল। আগের দিনের ৩ উইকেট ৪৭ রান নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেন মুশফিক ও মুমিনুল। প্রথম সেশনে ব্যাটিংয়ে কর্নওয়েলের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে যান মিস্টার ডিপেন্ডেবল। তার ব্যাট থেকে আসে ৪৮ বলে ১৮ রান।
তবে অন্য প্রান্তে আজ চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে নিজের ১০ম সেঞ্চুরি তুলে নেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল। এই মাঠে ১০ টেস্ট খেলে ৭টি সেঞ্চুরি হয়ে গেল মুমিনুলের।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ১৯৩ রান। মুমিনুল ক্রিজে অপরাজিত আছেন ১০১ রান নিয়ে। তার সাথী হিসেবে ক্রিজে আছেন লিটন দাস। তার সংগ্রহ ৬৪ রান। আর বাংলাদেশের লিড দাঁড়িয়েছে ৩৬৪ রান।
এর আগে নিজেদের প্রথম ইনিংসে ২৫৯ রানে অলআউট হয় সফরকারীরা। বাংলাদেশ প্রথম ইনিংসে করেছিল ৪৩০ রান। ফলে ১৭১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে শুরু করে স্বাগতিকরা।
ক্রিকেট/এসকেএম
















Leave a Reply