২৫ সেপ্টেম্বর ২০২১ (স্পোর্টস ডেস্ক): চোখ ধাঁধানো বোলিং করে আবারও আইপিএলে স্বমহিমায় ফিরলেন মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালসের মতো শক্তিশালী দলকে ১৫৪ রানেই আটকেও রাখল রাজস্থান। কিন্তু শেষ হাসি হাসল দিল্লি ক্যাপিটালস। ১৫৫ রান তাড়া করতে নেমে ৬ উইকেটে ১২১ রানেই থেমেছে রাজস্থান।
শনিবার আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে মুস্তাফিজের গতি আর কাটারে বিভ্রান্ত হওয়া দিল্লি ক্যাপিটালস ৬ উইকেটে ১৫৪ রানে ইনিংস গুটায়।
৩৩ রানের জয়ে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংসকে হটিয়ে আবারও পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল দিল্লি ক্যাপিটাল। এক ম্যাচ কম খেলে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় পজিশনে রয়েছে চেন্নাই।
দলের হয়ে সর্বোচ্চ ৪৩ রান করেন দিল্লির সাবেক অধিনায়ক স্রেয়াশ আইয়ার। রাজস্থানের হয়ে মুস্তাফিজ ৪ ওভারে মাত্র ২২ রানে ২ উইকেট নেন।
১৫৫ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৭ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় রাজস্থান রয়েলস। ১৭ দশমিক ২ ওভারে ৯৯ রানে ৬ উইকেট হারায় তারা।
ব্যাটিং বিপর্যয়ের দিনে একাই লড়াই করে যান রাজস্থানের তরুণ অধিনায়ক সাঞ্জু স্যামসন। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলে দলের পরাজয়ের ব্যবধান কমান তিনি। তার ৫৩ বলের ৮টি চার ও এক ছক্কায় গড়া ৭০ রানের সুবাদে ১২১ রান করতে সক্ষম হয় রাজস্থান।
আইপিএল/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply