মৃতের তালিকায় আরও ৪৬

দেশে গত ২৪ ঘন্টায় আরও ৪৬ ঘন্টায় মারা গেছেন করোনা ভাইরাসে। এ নিয়ে দেশে মোট ৩ হাজার ৯০৭ জন মারা গেলেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২ হাজার ২৬৫ জন শনাক্ত হয়েছেন কোভিড-১৯ রোগী হিসেবে।

শনিবার স্বাস্থ্য অধিদফতর সূত্রে জানা গেছে, গত ২৪ ঘন্টায় নমুনা পরীক্ষা করা হয়েছে ১১ হাজার ৩৫৬টি। তাতে ২ হাজার ২৬৫ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়। এ নিয়ে দেশে মোট ২ লাখ ৯২ হাজার ৬২৫ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৯৫২ জন। এ নিয়ে সুস্থ হলেন ১ লাখ ৭৫ হাজার ৫৬৭ জন।

গত ২৪ ঘন্টায় মারা যাওয়া ৪৬ জনের মধ্যে ৩৬ জন পুরুষ এবং ১০ জন নারী।

বাংলাদেশে প্রথম করোনা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয় ৮ মার্চ। এ রোগে আক্রান্ত প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *