মৃতের সংখ্যা ৪ লাখ ছাড়ালো

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় বিশ্বজুড়ে মারা গেছেন ৩ হাজার ৫১৮ জন। এই সময়ের মধ্যে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬ হাজার ১৬৪ জন।

রোববার ভোররাতে ওয়ার্ল্ডোমিটারের সবশেষ তথ্য অনুযায়ী, এ পর্যন্ত মরণঘাতি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৬৯ লাখ ৪৬ হাজার ৪৮৫ জন। মোট মারা গেছেন ৪ লাখ ৯৬৪ জন। এছাড়া সুস্থ হয়েছেন ৩৪ লাখ ১ হাজার ৫৫৮ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছেন ২০ হাজার ৪৭১ জন। যুক্তরাষ্ট্রে শেষ ২৪ ঘন্টায় মারা গেছেন ৬৫৮ জন। এই পর্যন্ত দেশটিতে মোট আক্রান্ত হয়েছেন ১৯ লাখ ৮৬ হাজার ১৭৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ১ লাখ ১২ হাজার ৪৮ জন। সুস্থ হয়েছেন ৭ লাখ ৪৬ হাজার ৯৭৬ জন।

ব্রাজিলে গত ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১০৮ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৫৯ হাজার ১১৪ জন। সেখানে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৪০৯ জন। দেশটিতে মোট মারা গেছেন ৩৫ হাজার ৪৫৬ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ২ হাজার ৮৪ জন।

রাশিয়ায় গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৮ হাজার ৮৫৫ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৯৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৫৮ হাজার ৬৮৯ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৭২৫ জন। সুস্থ হয়েছেন ২ লাখ ২১ হাজার ৩৮৮ জন।

স্পেনে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৩৩২ জন। গত ২৪ ঘন্টায় সেখানে মারা গেছেন ১ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৩৯০ জন। মোট মৃতের সংখ্যা ২৭ হাজার ১৩৫ জন।

গত ২৪ ঘন্টায় যুক্তরাজ্যে ১ হাজার ৫৫৭ জন আক্রান্ত হয়েছেন। এ সময়ের মধ্যে মারা গেছেন ২০৪ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৮৪ হাজার ৮৬৮ জন। মারা গেছেন ৪০ হাজার ৪৬৫ জন।

ভারতে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৪৩৮ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ২৯৭ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৪৬ হাজার ৬২২ জন। এ পর্যন্ত মারা গেছেন ৬ হাজার ৯৪৬ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ১৮ হাজার ৬৯৫ জন।

ইতালিতে এই পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৩৪ হাজার ৮০১ জন। মারা গেছেন ৩৩ হাজার ৮৪৬ জন। এর মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৭২ জন। নতুন করে আক্রান্ত হয়েছেন ২৭০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৭৮ জন।

গত ২৪ ঘন্টায় পেরুতে আক্রান্ত হয়েছে ৪ হাজার ৩৫৮ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ১৩৯ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯১ হাজার ৭৫৮ জন। এ পর্যন্ত মারা গেছেন ৫ হাজার ৩০১ জন। সুস্থ হয়েছেন ৮২ হাজার ৭৩১ জন।

গত ২৪ ঘন্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছে ২৮২ জন। গেল ২৪ ঘন্টায় দেশটিতে মারা গেছেন ৬ জন। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮৫ হাজার ৬৯৬ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ৭৬৯ জন। সুস্থ হয়েছেন ১ লাখ ৬৮ হাজার ৯০০ জন।

ফ্রান্সে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ৫৭৯ জন। মারা গেছেন ৩১ জন। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৩ হাজার ৬৩৪ জন। এ পর্যন্ত মারা গেছেন ২৯ হাজার ১৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৭০ হাজার ৮০৬ জন।

এদিকে, তালিকার ২০ নম্বরে থাকা বাংলাদেশে গত ২৪ ঘন্টায় মারা গেছেন আরও ৩৫ জন। এ পর্যন্ত মারা গেছেন ৮৪৬ জন। বাংলাদেশে গত ২৪ ঘন্টায় রোগী শনাক্ত হয়েছেন ২ হাজার ৬৩৫ জন। এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৬৩ হাজার ২৬ জন। সুস্থ হয়েছেন ১৩ হাজার ৩২৫ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় মেক্সিকোতে ৬২৫ জন (মোট ১৩ হাজার ১৭০), পাকিস্তানে ৯৭ জন (মোট ১ হাজার ৯৩৫), চিলিতে ৯৩ জন (মোট ১ হাজার ৫৪১), ইরানে ৭৫ জন (মোট ৮ হাজার ২০৯), কানাডায় ৭০ জন (মোট ৭ হাজার ৭৭৩), দক্ষিণ আফ্রিকায় ৪৪ জন (মোট ৯৫২), সৌদি আরবে ৩৪ জন (মোট ৬৭৬), মিশরে ৩২ জন (মোট ১ হাজার ১৯৮), ইন্দোনেশিয়ায় ৩১ জন (মোট ১ হাজার ৮০১), তুরস্কে ২১ জন (মোট ৪ হাজার ৬৬৯), আফগানিস্তানে ১৮ জন (মোট ৩২৭), সুইডেনে ১৭ জন (মোট ৪ হাজার ৬৫৬), পোল্যান্ডে ১৬ জন (মোট ১ হাজার ১৫৩), ইউক্রেনে ১৫ জন (মোট ৭৭৭), বেলজিয়ামে ১৪ জন (মোট ৯ হাজার ৫৮০), আর্জেন্টিনায় ১০ জন (মোট ৬৪২), পর্তুগালে ৯ জন (মোট ১ হাজার ৪৭৪), আয়ারল্যান্ডে ৮ জন (মোট ১ হাজার ৬৭৮), আলজেরিয়ায় ৮ জন (মোট ৬৯৮), ফিলিপাইনে ৭ জন (মোট ৯৯৪), নেদারল্যান্ডসে ৬ জন (মোট ৬ হাজার ১১), রোমানিয়ায় ৬ জন (মোট ১ হাজার ৩২২), ইসরাইলে ৪ জন (মোট ২৯৫ জন), হাঙ্গেরিতে ৩ জন (মোট ৫৪৫) ও ডেনমার্কে ১ জন (মোট ৫৮৭) মারা গেছেন।

অন্যদিকে, গত ২৪ ঘন্টায় চীন (মোট ৪ হাজার ৬৩৪), ইকুয়েডর (মোট ৩ হাজার ৫৩৪), স্যুইজারল্যান্ড (মোট ১ হাজার ৯২১), কলম্বিয়া (মোট ১ হাজার ১৪৫ জন), জাপান (মোট ৯০৭ জন), অস্ট্রিয়া (মোট ৬৭২), পানামা (মোট ৩৭০), দক্ষিণ কোরিয়া (মোট ২৭৩), মরক্কো (মোট ২০৮), গ্রিস (মোট ১৮০) ও অস্ট্রেলিয়ায় (মোট ১০২) কেউ মারা যাননি।

https://www.worldometers.info/coronavirus/