মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতায় অংশ নিলো ১৬০০ শিক্ষার্থী

নিউজ ডেস্ক: আলোহা বাংলাদেশের আয়োজনে শুক্রবার রাজধানীর বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে (আইসিসিবি) অনুষ্ঠিত হলো ১৫তম জাতীয় পর্যায়ের অ্যাবাকাস ও মেন্টাল অ্যারিথমেটিক প্রতিযোগিতা ২০২৩। প্রতিযোগিতায় সারা দেশের ৫শ’টির বেশি স্কুল থেকে ১ হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

শিশুরা কতো দ্রুত ও নির্ভুলভাবে সমাধানে পৌঁছাতে পারে এটা পরীক্ষার উদ্দেশ্যেই প্রতিযোগিতাটি আয়োজিত হয়। প্রতিযোগিতাটিতে অংশগ্রহণকারীদের পাঁচ মিনিটের মধ্যে ৭০টি জটিল গাণিতিক সমাধান করতে বলা হয় এবং বেশিরভাগ শিক্ষার্থীই উল্লেখিত সময়ের মধ্যে নির্ভুলভাবে গাণিতিক সমাধান করে।

আয়োজনের প্রথমপর্ব জাতীয় সংঙ্গীতের মাধ্যমে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার জনাব লোহ মুন সাঙ। এরপর শিক্ষার্থীদেও শুভেচ্ছা জানানোর পর শুরু হয় শিক্ষার্থীদের পরীক্ষা। মোট ২টি ব্যাচে প্রায় ১৬০০ শিক্ষার্থী এ ম্যাথ পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এদিন বিকেলে দ্বিতীয় পর্বে প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শুরু হয় আলোহা বাংলাদেশের থিম সং ও আলোহার শিক্ষার্থীদের সরাসরি ডেমোনেষ্ট্রেশন দিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার লোহ মুন সাঙ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোহা ইন্টারন্যাশনাল ডিরেক্টর কিরণ মাতওয়ানি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হায়দার চৌধুরী, চেয়ারম্যান সাইফুল করিম এবং ডিরেক্টর মোহাম্মদ শামসুদ্দিন টিপু।

স্বাগত বক্তব্যে আলোহা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আলী হায়দার চৌধুরী বলেন, ‘আলোহা বাংলাদেশ গত ১৫ বছর ধরে মস্তিষ্কের মানোন্নয়নে কাজ করছে। আমরা লক্ষ্য করছি প্রতি বছর শিক্ষার্থীরা ব্যাপক আগ্রহ ও উৎসাহ নিয়ে এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। জাতীয় পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীরা প্রতিবছরই আন্তর্জাতিক প্রতিয়োগিতায় উল্লেখযোগ্য ফলাফল করছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি আলোহা মেন্টাল অ্যারিথমেটিকের ফাউন্ডার লোহ মুন সাঙ বলেন, আমরা চাই পুরো পৃথিবীজুড়ে শিক্ষার্থীদেও বুদ্ধিমত্তার সৃষ্টিশীল বিকাশ ঘটুক। সে লক্ষ্যেই আমরা কাজ করে যাচ্ছি। প্রতি বছর বাংলাদেশের এত ছেলে-মেয়েদেও অংশগ্রহণ আমাকে বিষ্মিত করে, অনুপ্রানিত করে। আমরা চাই এ মেধাবী মুখগুলো ভবিষ্যতে দেশের উন্নতিতে অংশগ্রহণ করুক।

শুভেচ্ছা বক্তব্যের পর অতিথিদের শুভেচ্ছা স্মারক তুলে দেয়া হয়। এরপর আলোহা কোয়ালিফাইড শিক্ষক ও শিক্ষিকাদেও সার্টিফিকেট প্রদান করা হয়। শেষে ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়।

উল্লেখ্য জাতীয় পর্যায়ে উন্নিত শিক্ষার্থীরা এ বছরের অনুষ্ঠিত আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে।

অনুষ্ঠানের হেলথ কেয়ার পার্টনার ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল লিমিটেড এবং ইভেন্ট অ্যান্ড ষ্ট্র্যাটিজিক পার্টনার ছিল নিয়াফ কমিউনিকেশন।

উল্লেখ্য ২০০৬ সালের মার্চ থেকে এদেশে কার্যক্রম পরিচালনা করছে আলোহা বাংলাদেশ। ২০০৮ সাল থেকে বাংলাদেশে এ প্রতিযোগিতার আয়োজন করে আসছে আলোহা বাংলাদেশ। আলোহা আইএসও সনদ প্রাপ্ত লানিং সিস্টেম যা যুক্তরাষ্ট্র, কানাডা, অস্ট্রেলিয়া, চীন, ভারত, মালয়েশিয়া ও বাংলাদেশসহ বিশ্বের ৪২টি দেশের ৬০ লাখের বেশি শিক্ষার্থীদের সাথে কাজ করে।

মেন্টাল অ্যারিথমেটিক/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *