২৭ আগস্ট ২০২১ (স্পোর্টস ডেস্ক): সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আবারও সেই ম্যানচেস্টার ইউনাইটেড তথা রেড ডেভিলসে যোগ দিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো।

শুক্রবার নিজেদের ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে রেড ডেভিলরা
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ম্যানচেস্টার ইউনাইটেড এটা নিশ্চিত করতে পেরে উচ্ছ্বসিত যে- ক্রিশ্চিয়ানো রোনালদোর ট্রান্সফার নিয়ে য়্যুভেন্টাসের সাথে আলোচনা চূড়ান্ত হয়েছে।
এর আগে পর্তুগিজ তারকা রোনালদো ২০০৩ সালে প্রথম দফায় ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে ২০০৯ পর্যন্ত ইউনাইটেডের জার্সিতে ২৯২টি ম্যাচে অংশ নিয়েছেন। গোল করেছেন ১১৮টি।
ম্যানইউ থেকে রোনালদো যোগ দিয়েছিলেন রিয়াল মাদ্রিদে। সেখান থেকে য়্যুভেন্টাস ঘুরে দীর্ঘ ১২ বছর পর ফের ইউনাইটেডে ফিরলেন পর্তুগিজ এই মহাতারকা।
রোনালদো/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:















Leave a Reply