ম্যারাডোনা বাসায়

১২ নভেম্বর ২০২০ (স্পোর্টস ডেস্ক): হাসাপাতাল থেকে বাসায় ফিরলেন আলোচিত-সমালোচিত আর্জেন্টাইন গ্রেট দিয়াগো ম্যারাডোনা। মাথায় সফল অস্ত্রোপচার শেষে আটদিন পর হাসপাতাল থেকে ছাড়া পেলেন তিনি। এ সময় হাসপাতালের বাইরে সমর্থকরা ভিড় করে ফুটবল কিংবদন্তিকে উষ্ণ অভিবাদন জানান।

অ্যাম্বুলেন্সে করে ম্যারাডোনা বাড়ি ফেরেন। চিকিৎসকরা ম্যারাডোনাকে পরামর্শ দিয়েছেন সম্পূর্ণ বিশ্রামে থাকার। এছাড়া পুরোপুরি সুস্থ হতে তাকে পর্যাপ্ত সময় দিতে পরিবারের প্রতি অনুরোধ জানান চিকিৎসকরা। 

খেলা/এসকেএম/আরএম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *