১৬ অক্টোবর ২০২১ (নিউজ ডেস্ক): যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় শাহাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ মাহফুজুর রহমান আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছ।
শনিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় তিনি আত্মহত্যা করেন বলে জানিয়েছেন শাবির প্রক্টর ডক্টর মোহাম্মদ আলমগীর কবির।
তিনি বলেন, মাহফুজুর রহমান যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে পিএইচডিতে অধ্যায়নরত ছিলেন। তবে কী করণে তিনি আত্মহত্যা করেছেন তা এখনও বলা যাচ্ছে না। এ ঘটনায় আমরা বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত।
উল্লেখ্য, মাহফুজুর রহমানের গ্রামের বাড়ি কুমিল্লার লাকসাম উপজেলায়। তিনি অবিবাহিত ছিলেন। গত দুই মাস আগে পিএইচডি করতে বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা ছুটি নিয়ে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া টেক ইউনিভার্সিটিতে যান তিনি।
শোক/এসকেএম
আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:
















Leave a Reply