যুবলীগ নেতাকে গুলি করে হত্যা

২৬ নভেম্বর ২০২১ (নিউজ ডেস্ক, ভোলা): ভোলার দৌলতখান উপজেলার বিচ্ছিন্ন মদনপুর ইউনিয়ন থেকে বাড়ি ফেরার সময় মেঘনার মাঝ নদীতে দুর্বৃত্তদের গুলিতে মোহাম্মদ টিটু নামে এক যুবলীগ নেতা নিহত হয়েছেন।

শুক্রবার সন্ধ্যার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে এ ঘটনা ঘটে।

নিহত ৩৫ বছর বয়সী টিটু ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুগলীগের সাংগঠনিক সম্পাদক। তিনি ওই ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের তছির আহম্মেদের ছেলে।

মদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের নবাগত ইউপি সদস্য হেলাল মাস্টার বলেন, গত ১১ নভেম্বর ভোলার দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বিজয়ী চেয়ারম্যান একেএম নাছির উদ্দিন নান্নুসহ আমরা কয়েকজন ইউপি সদস্য শুক্রবার সকাল ১০টার দিকে ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের নাছির মাঝি ঘাট থেকে ট্রলারে করে মদনপুর ইউনিয়নের উদ্দেশে রওনা হই।

তিনি বলেন, মদনপুরে পৌঁছে নির্বাচিত চেয়ারম্যান ও ইউপি সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সাথে দেখা করি। পরে বিকাল সাড়ে ৪টার পর ভোলা সদর উপজেলার নাছির মাঝির উদ্দেশে ট্রলারে করে রওনা হই। ভোলা সদর উপজেলার ধনিয়া ও দৌলতখান উপজেলার মদনপুর ইউনিয়নের মধ্যবর্তী মেঘনা নদীতে পৌঁছুলে একটি দ্রুতগামী স্পিডবোটে করে একদল দুর্বৃত্ত তাদের ট্রলারের উদ্দেশ্যে গুলি চালায়। এ সময় মোহাম্মদ টিটুর মাথায় গুলি লাগে। পরে আমাদের ট্রলারটি দ্রুত তীরে ভিড়ে টিটুকে নিয়ে ভোলা সদর হাসপাতালে নেয়ার পথেই মারা যান।

ভোলা পু‌লিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, গুলিবিদ্ধ হয়ে একজন নিহত হয়েছেন। তদন্ত চলছে, অচিরেই হামলাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

বন্দুক হামলা/এসকেএম

http://artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে:

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *