রাশিয়ার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাইডেনের

২৭ জুন ২০২২ (আন্তর্জাতিক ডেস্ক): রাশিয়ার বিরুদ্ধে শিল্পোন্নত সাত দেশের জোট জি-৭ নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।

রোববার জার্মানির মিউনিখে অনুষ্ঠিত জি৭-এর ৪৮তম বৈঠকে তিনি এ আহ্বান জানান। খবর: রয়টার্স।

বৈঠকে বাইডেন জি-৭ নেতাদের উদ্দেশে বলেন, রাশিয়ার বিরুদ্ধে আমাদের অবশ্যই একসাথে থাকতে হবে।

তিনি বলেন, বিশ্বের ধনী দেশের নেতারা রাশিয়া থেকে সোনা আমদানির ওপর একসাথে নিষেধাজ্ঞার ঘোষণা দেবেন। সোনা রপ্তানি করে রাশিয়া কোটি কোটি ডলার আয় করে থাকে। মস্কোর ওপর চাপ বাড়াতে নিষেধাজ্ঞা আরোপ করা হচ্ছে।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়া থেকে সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা ও জাপান। জি-৭ এর বাকি তিন দেশ জার্মানি, ফ্রান্স এবং ইতালিও রাশিয়া থেকে সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞার ঘোষণা দেবে বলে আশা প্রকাশ করেছেন জো বাইডেন।

রোববার ব্রিটিশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে- ব্রিটেন, যুক্তরাষ্ট্র, জাপান এবং কানাডা রাশিয়ান সোনা আমদানির ওপর নিষেধাজ্ঞা দিতে সম্মত হয়েছে। গত বছর এক হাজার ৫৫০ কোটি ডলার সোনা রপ্তানি করে আয় করেছে।

উল্লেখ্য, জি৭-এর নেতারা ইউক্রেনে যুদ্ধ এবং খাদ্য ও জ্বালানি সরবরাহ এবং বিশ্ব অর্থনীতিতে এর প্রভাব সম্পর্কে আলোচনার জন্য এই শীর্ষ সম্মেলনে জড়ো হয়েছেন। জার্মানির মিউনিখে রোববার থেকে শুরু হয়েছে এই সম্মেলন, যা চলবে মঙ্গলবার পর্যন্ত।

জো বাইডেন/এসকেএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ