রোজার আগেই ভারত থেকে আসছে দেড় লাখ টন পেঁয়াজ-চিনি

নিউজ ডেস্ক: রমজান মাসের আগেই ভারত থেকে দেড় লাখ টন পেঁয়াজ ও চিনি আমদানি করা হচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম।

রোববার দুপুরে সচিবালয়ের নিজ কক্ষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ১৪ ফেব্রুয়ারি ভারতের বাণিজ্যমন্ত্রীর সাথে বৈঠক হওয়ার কথা ছিল। কিন্তু সেদেশের মন্ত্রী, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে জার্মানিতে অবস্থান করছেন। এ কারণে মিটিংয়ের তারিখ পিছিয়ে গেছে। তবে সেটি এই সপ্তাহের মধ্যেই চূড়ান্ত হচ্ছে। রোজার আগেই ভারত থেকে পরিশোধিত চিনি এক লাখ টন ও পেঁয়াজ ৫০ হাজার টন আনা হবে।

পণ্য আনা নেয়ায় প্রয়োজনে পরিবহণ ভাড়া নির্ধারণ করে দেয়া হবে বলেও জানান বাণিজ্য প্রতিমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, অনেক সময় পরিবহণে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়। বাসে যেমন ভাড়া নির্ধারণ করে দেয়া হয়, তেমনি পণ্য পরিবহণের ক্ষেত্রেও প্রয়োজনে ভাড়া নির্ধারণ করে দেয়া হবে। যাতে দ্রব্যমূল্য ঠিক থাকে।

রোজায় কোনও পণ্যের ঘাটতি হবে না জানিয়ে প্রতিমন্ত্রী ভোক্তাদের আশ্বস্ত করে বলেন, রমজান মাসে কোনও পণ্যেরই ঘাটতি হবে না। আগামী মঙ্গলবার তেল ও চিনির দাম নির্ধারণ করে দেয়া হচ্ছে। ইতোমধ্যে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন এ বিষয়ে কাজ করেছে।

বাণিজ্যমন্ত্রী/এমএএম

আরও খবর পড়তে: artnewsbd.com

আর্ট নিউজ ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে: ARTNews BD

https://www.youtube.com/channel/UCC2oLwZJYHIEygcbPX3OsWQ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *